বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বানিয়াচংয়ে বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় কামালখানী হাসান মঞ্জিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চেয়ারপার্সনের উপদেষ্টা বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ এর প্রার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবন’র উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ওলামা মাশায়েখ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা হবিগঞ্জ-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবন। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসাইন এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচংয়ে বিশিষ্ট আলেম মাওলানা মুখলিছুর রহমান। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com