বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট-মাধবপুরকে উন্নয়নের অঞ্চল বানানোই আমার স্বপ্ন-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট ও মাধবপুরকে সুখ, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অঞ্চল হিসেবে গড়ে তোলাই আমার জীবনের স্বপ্ন। কেউ কারো ভাগ্য নিয়ে খেলা করতে পারবে না, অন্যায়ের বিচার হবেই। চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যের শুরুতেই এ ঘোষণা দেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও জুলুম-নির্যাতনের মাধ্যমে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনও অন্যায়কে ছাড় দেয় না। আজ বাংলার মাটিতে অন্যায়ের বিচার শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহার কেউ চিরদিন ধরে রাখতে পারে না।
নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে সৈয়দ ফয়সল বলেন, ৩৫ বছর আগে তিনি নিজেই চুনারুঘাট-মাধবপুরে বিএনপির বীজ বপন করেছিলেন। অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, সংগ্রাম এবং মানুষের ভালোবাসায় এখন এ এলাকায় বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তিনি জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁকে সবসময় মূল্যায়ন করেছেন এবং এবারও স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের সামনে পাঠিয়েছেন।
পরিবারের ওপর রাজনৈতিক নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি হতাশা ও বেদনার কথা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর ভাই সাবেক কৃষিপ্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারকে বছরের পর বছর কারাগারে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার অপরাধে তাঁর আরেক ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা দেওয়া হয়েছিল।
আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আমার ভাইয়ের জানাযায় মানুষকে অংম নিতে দেওয়া হয়নি। আমরা সেই বিচার আল্লাহর হাতে সোপর্দ করেছিলাম। আজ আল্লাহর আদালতে সেই জুলুমের বিচার হতে দেখছি।
নিজের রাজনৈতিক বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর মধ্যে নেই লোভ, লালসা, প্রতিহিংসা বা বিদ্বেষ আছে শুধু সততা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নের অঙ্গীকার। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। আমি আপনাদের একটি সুন্দর, শান্তিপূর্ণ, উন্নত চুনারুঘাট-মাধবপুর উপহার দেব।
মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার শ্যামলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লীল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মাধপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা বিএনপি আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, পিপি এডঃ মোঃ আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পদক উপাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডঃ সরকার মোঃ শহিদ, বিএনপি নেতা এড. আলাউদ্দিন, মনাফ মেম্বার, আব্দুল হামিদ মাষ্টার, মর্তূজ আলী, যুবদলের আহবায়ক এড. মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব জালাল মহালদার, যুগ্ম আহবায়ক সফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাঈম মোঃ হালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান রুমন ছাত্রদলে আহবায়ক আরিফুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com