বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মোছাব্বির এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের প্রবীন জননেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, জেলা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানায় তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে তাদের প্রতিষ্ঠিত হাফিজ খানা ও মাদ্রাসায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
তার একমাত্র ছেলে অ্যাডভোকেট সুলতান মাহমুদ। মরহুম আব্দুল মোছাব্বির এর এক মেয়ে ইংল্যান্ড এবং স্ত্রী ও ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল মোছাব্বির এর তিন ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com