বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১৭ বছরের বঞ্চনা শেষে নির্বাচনকে ঘিরে সরব হবিগঞ্জ-৪ ॥ বিএনপি নেতাকর্মীদের ঐক্যের ডাক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার ‘বঞ্চনা’ প্রকাশ করছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। গত এক যুগের বেশি সময় রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্দোলন সংগ্রাম, মামলা জনিত চাপ ও বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে সময় পার করেছেন তারা এমনটিই দাবি স্থানীয় নেতাদের।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দল নতুন করে মাঠে সক্রিয় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় নতুন উত্তাপ তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ইতোমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। হবিগঞ্জ-৪ আসনে দলটি এবার মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে।
দলের ভিতরে-বাইরে তাঁর মনোনয়নকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রতিদিনই পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রামাঞ্চল ও চা-বাগান এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল, গণমিছিল ও নির্বাচনী পথসভা হচ্ছে বলে জানান দলীয় দায়িত্বশীলরা। তাদের ভাষ্য এবার ধানের শীষকে কেন্দ্র করে যে উৎসাহ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের মধ্যে নজিরবিহীন।
তবে নির্বাচনকে ঘিরে এক নেত্রীর ‘আত্মঘাতী আচরণ’ পরিস্থিতি ঘোলাটে করে তুলছে বলেও অভিযোগ উঠেছে। দলের ওই নারী নেত্রী মনোনয়ন না পেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানানোসহ দলের সিদ্ধান্তের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তাদের দাবি-এই নেত্রী দীর্ঘদিন এলাকায় ‘জনবিচ্ছিন্ন’ ছিলেন, মনোনয়ন না পেয়ে তিনি দলীয় ঐক্যে চির ধরানোর চেষ্টা করছেন।
চুনারুঘাট ও মাধবপুর দুই উপজেলায়ই নির্বাচনী মাঠ এখন সরগরম। তবে নেতাকর্মীদের একটি অংশ অভিযোগ তুলেছেন, বহিরাগত লোক এনে মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।
মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, দল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে। কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা। কিন্তু একজন দায়িত্বশীল হওয়া সত্ত্বেও ভুল বার্তা ছড়াচ্ছেন। এতে সাধারণ ভোটার বিভ্রান্ত হচ্ছেন। আমরা চাই সবাই দলীয় সিদ্ধান্ত মেনে চলুক এবং নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় থাকুক।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এখন দলকে সংগঠিত করার সময়। কোথাও কোথাও ব্যক্তিগত ক্ষোভকে কাজে লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তবে তৃণমূলের নেতাকর্মীরা প্রার্থীকে ঘিরে উচ্ছ্বসিত। আমরা মাঠে প্রতিদিন ব্যাপক সাড়া পাচ্ছি।
মাধবপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মারুফ আহমেদ বলেন, দীর্ঘদিন পর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তরুণরা এবার ভূমিকা রাখতে আগ্রহী। কিন্তু একজন ব্যক্তি বিভ্রান্তিমূলক পোস্ট ও বক্তব্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com