শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ড্যাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ( ২৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের চাইনিজ রেষ্টুরেন্ট ফুড ভিলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ড্যাব হবিগঞ্জ জেলা সভাপতি ডা: মো: আহমুূদুর রহমান আবদাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: শাকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডাঃ নাফী মাহদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ সমর কুমার ঘোষ, ডাঃ মোঃ জহুরুল ইসলাম, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ মোঃ বাবুল আক্তার, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, ডাঃ মোঃ সোলাইমান মিয়া, ডাঃ মোঃ আবু নাইম মাহমুদ হাসান, ডাঃ মীর মঈন উদ্দিন ইমন, ডাঃ মোঃ মহিবুল ইসলাম তুহিন। এছাড়াও অন্যান্য চিকিৎসকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ পরেশ দেব নাথ, ডাঃ মোঃ সাইফুর রহমান সোহাগ, ডাঃ তানভীর রব শুভ, ডাঃ এস এম তারেক আল হুসাইনি, ডাঃ দেওয়ান মোঃ ছামিরুজ্জামান ফরহাদ, ডাঃ আহমেদ সাদী তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি ডাঃ শাকিলুর রহমান তার বক্তব্যে বলেন, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার জন্য ড্যাবের সকল চিকিৎসকবৃন্দকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাত রয়েছে। ড্যাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com