শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে রঙিন ফানুস উড়ানো ও শোভাযাত্রার মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. শামীমা আক্তার এর সঞ্চালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন ফরহাদ তালুকদার ও গীতা পাঠ করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দীপক রঞ্জন দেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মাহমুদা বেগম সাথী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামীমা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রেজাউন উল্লাহ, উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার কবি মখলিছুর রহমান তালুকদার, প্রাণীসম্পদ খামারী বশির আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, প্রবীণ সাংবাদিক মোতাব্বির হোসেন, সিনিয়র সাংবাদিক এসএম খোকন, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, উপ সহকারী প্রাণীসম্পদ অফিসার সুমন চন্দ্র দাশ, প্রাণীসম্পদ অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট অধিবাস চন্দ্র দাস, ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ মামুন চৌধুরী, শিক্ষানবীস সাংবাদিক ও এনসিপি নেতা সুজন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com