স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র মেরামতের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি স্বস্তি পাবে এবং প্রশাসনে জবাব দিহিতা নিশ্চিত হবে। তাই বর্তমান সংকট কাটিয়ে একটি শিক্ষিত ও বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন। আমি কখনও জনগন থেকে বিচ্ছিন্ন হয়নি। উন্নয়ন করে নিজেকে প্রমান করেছি আমি কাজের লোক। এবার আমি নির্বাচন করতে প্রস্তুত ছিলাম না কিন্তু চুনারুঘাট-মাধবপুরবাসীর দাবীর প্রেক্ষিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। আমাকে ভোট দিয়ে জীবনের শেষ বয়সে নির্বাচিত করলে আমি চুনারুঘাটে এমন সব উন্নয়ন করব যাতে আমি বেচে না থাকলেও আমাকে সবাই স্মরণ করবে।
গতকাল রবিবার বিকালে চ্নুারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের আমু রোড স্কুল মাঠে বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে বিশাল নির্বাচনী সভায প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। আহম্মদাবাদ ইউনিয়ন বিএননপির সভাপতি সালেহ উদ্দিন বাবরু মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যানৈ সৈয়দ লিয়াকত হাসান, তরুন শিল্পপতি সায়হাম কটন মিলের এম. ডি সৈয়দ ইশতিয়াক আহমদ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, পিপি এড. আব্দুল হাই, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার। সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা বিএনপির সভঅপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, সিনিয়র সহ-সভাপতি জমরুত আলী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, সাটিয়াজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মোঃ সহিদ, রানীগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালে মোঃ শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদ মিয়া, সাটিয়াজুরি ইউনিয়ন বিএনপি সাধারন আব্দুল জাহির মিয়া, মোঃ নুরুল আমিন, রানীগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া, মিরাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, ফজলুর রহমান খালেদ, মাহমুদুল হাসান ফিরোজ, আতিকুল কবির, গিয়াস উদ্দিন, আব্দুল ওয়াহেদ শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, আহবায়ক উপজেলা যুবদল, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, লুৎফুর রহমান সদস্য সচিব জালাল ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ, আতিকুর রহমান রুকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, রুমেল জাবেদ আলমগীর, আরিফ, মুছা, সোহেল আহমেদ, কামরুল হাসান সোহেল, শরিফ মিয়া প্রমুখ।