শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। এভাবে একের পর এক কামড়ে নারী-শিশুসহ ১৫জনকে আহত করে। পরে আহতদের স্বজনেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়। বাকিরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের মধ্যে রয়েছেন, বামৈ গ্রামের নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৫), শেফালি সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭), মরিয়ম (২), সিফাত (৪) সহ আরও কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল বলেন, আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসার পথে গেটের কাছে কুকুরটি আমাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে গেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান কাপড় বা কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই ব্যান্ডেজ করা যাবে না। কুকুরটিকে যদি প্রাণিসম্পদ বিভাগ ধরে জলাতঙ্ক বিরোধী ভ্যাকসিন দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে পারে, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে। স্থানীয়রা আরও জানান, কুকুরটিকে বামৈ পূর্ব গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তারা দ্রুত প্রাণিসম্পদ বিভাগকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com