সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মানবসেবা আমাদের পারিবারিক শিক্ষা থেকে পাওয়া মূল্যবোধ-সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ব্লাড সোসাইটি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক বলেছেন, “আমরা এই মাটির সন্তান। তাই এই মাটির অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। মানবসেবা আমাদের পারিবারিক শিক্ষা থেকে পাওয়া মূল্যবোধ। মানুষের উপকারে আসা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এসব কাজ হৃদয়কে শান্তি দেয়। মন ভালো থাকলে বিভিন্নভাবে মানবসেবায় যুক্ত হওয়া যায়। আর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানবসেবা করলে শুধু ব্যক্তি নয়, দেশের মানুষের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি সম্ভব। গতকাল শনিবার বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ব্লাড সোসাইটি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বেসরকারি উদ্যোগ, সমাজের উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং মানুষের প্রতি আন্তরিক দায়িত্ববোধ। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হলে অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ে, দারিদ্র্য কমে এবং সমাজে অপরাধপ্রবণতা হ্রাস পায়।
তিনি বলেন, “মানবসেবা করতেই আমরা মিল ও কারখানা স্থাপন করেছি। আমাদের লক্ষ্য শুধু লাভ করা নয়, এলাকার মানুষকে কাজের সুযোগ তৈরি করে দেওয়া। যুবসমাজ বাংলাদেশের শক্তি। তাদের সঠিক পথে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অচিরেই উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, “আমরা চাই এই এলাকার মানুষ আরো স্বাবলম্বী হোক। বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেন ভবিষ্যতে এই অঞ্চলের গর্ব হয়ে থাকে এবং নতুন প্রজন্ম এসব কাজ থেকে অনুপ্রাণিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এবং ইটাখোলা ফাজিল মাদ্রাসার সুপার আমির হোসেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণদের সৎ পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। অতিথিরা ব্লাড সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য, তরুণ তরুণী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com