বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের স্কুলছাত্রী অপহরণ ॥ অভিযুক্ত ‘জাকারিয়া’ গ্রেফতার ॥ ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অভিযান চালিয়ে বাহুবলে ১০ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত জাকারিয়াকে গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করেছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে বিবাদী ভিকটিমকে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করত। পরবর্তীতে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে বিবাদী ভিকটিমকে অপহরনের পরিকল্পনা করে। এরই সূত্র ধরে গত ২২ সেপ্টেম্বর বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে ভিকটিম স্কুল থেকে বাড়িতে ফেরার পথে সিএনজি ষ্টেশনে যাওয়ার পথে বাহুবল থানার হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্র ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর থানার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ (২০) বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। গ্রেফতারকৃত জাকারিয়া এবং ভিকটিমকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com