বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতী পালন

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতী পালন করছে নার্সরা। এসময় জরুরী বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে নার্সরা সেবাবন্ধ করে দেয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে শ্বাসকষ্টের এক রোগীকে গতকাল মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে রোগী মারা যায়। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবী করে ওযার্ডে কর্তব্যরত নার্স আত্মীন নাহারকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকালে নার্সরা ডিউটি ফেলে ১ ঘণ্টা কর্মবিরতী পালন করেন। দুপুর ১২টার দিকে দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন নার্সরা।
এ সময় বক্তব্য রাখেন- অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, জরুরী বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া ও সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ। নার্সদের দাবী তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তারা দাপে দাপে কর্মসূচি পালন করবে।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে।
এদিকে নার্সদের এ কর্মসূচির কারণে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com