শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিটন মিয়া নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন মোবাইল কোর্ট। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর উভয় পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয় পরিবেশ ও জনপথ হুমকির মুখে পড়েছে। সোমবার বিকেলে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় শ্রমিকসহ কয়েকজনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওয়াহিদ এন্টারপ্রাইজের অবৈধ বালু উত্তোলনে জড়িত কিশোরগঞ্জের সুনাই মিয়ার ছেলে রিটন মিয়াকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি জানান, জব্দকৃত বালু নিলামে তোলা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com