শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম এর কৃতিসন্তান, বীরমুক্তিযোদ্ধা, হবিগঞ্জ বার লাইব্রেরির বিজ্ঞ আইনজীবি, হবিগঞ্জ ল কলেজের বার বারের সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী রাজিউন)। তিনি গতকাল ১৭ নভেম্বর ভোররাতে রাজধানীর নিউরো সায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী রেখে যান। মরহুমের প্রথম জানার জামাজ যোহরের নামাজের পর জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞ বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন, পিপি আব্দুল হাই, নারী শিশু কোর্টের পিপি কামাল উদ্দিন সেলিম, শিশু কোর্টের পিপি হাফিজুল ইসলাম হাফিজ, এনামুল হক সেলিমসহ অনেকেই। পরে কোর্ট রেফারেন্স হয়।
পরে বাদ আসর সিংহগ্রাম সরকারি প্রাথমিক মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের জনগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ প্রায় ৩ হাজার মুসল্লীর সমাবেশ ঘটে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম সালেহ উদ্দিন আহমেদ কে গার্ড অব অনার প্রদান করে।
মরহুম সালেহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিশিষ্ট চিকিৎসক মঈন উদ্দিন সাকোর পিতা। তিনি ১৯৮৬ সালে জেলা আইনজীবী সমিতিরতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com