শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকদের মারধোর ॥ আহত ৮

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবায় সিএনজি চালকদের মারধোরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৮ সিএনজি চালক আহত হয়েছে। এ সময় তাদের অনেকের মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ওই সড়কে গতকাল বেলা ১১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। জানা যায়, শহরের খোয়াই নদীর উত্তর পাড়ের স্ট্যান্ড থেকে হবিগঞ্জ টু বড় বাজার, হবিগঞ্জ-আজমিরীগঞ্জ এবং হবিগঞ্জ-শিবপাশা সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি বানিয়াচং নতুন বাজার স্ট্যান্ডের চালকদের অভিযোগ হবিগঞ্জ স্ট্যান্ডের শ্রমিকরা তাদের এসব রুটে চলাচলের সুযোগ দিচ্ছেন না। নতুন বাজার স্ট্যান্ডের শ্রমিকরা আরও জানান, শনিবার ভোরে নতুন বাজার থেকে হবিগঞ্জে যাত্রী নামিয়ে ফেরার পথে কালারডোবা এলাকায় পৌছঁলে একদল লোক মোজাক্কির (৩২), মোস্তাকিম (২১), বাবলু (৩০), আব্দুল আহাদ (৩০), আল-আমিন (৩৪), সাবাজ (৩০), সাদ্দাম (২৮) ও মিজবাহ (৩০) এর উপর হামলা চালায়। এতে তারা আহত হন। বর্তমানে তারা বানিয়াচং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনার প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী মাঠে রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com