বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ জীবনের সমর্থনে গণমিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা হবিগঞ্জ -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ আবুল মনসুর সাখাওয়াত হাসান জীবন এর সমর্থনে বানিয়াচংয়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয় লোকনাথ রমন বিহারি উচ্চ বিদ্যালয় (এলআর) সংলগ্ন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নতুনবাজার হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বড়বাজারস্থ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ডাঃ আবুল মনসুর সাখাওয়াত হাসান জীবন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডাঃ সাখাওয়াত হাসান জীবন সংক্ষিপ্ত বক্তব্যে বলন, আজকের গণমিছিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যিই আমাকে আন্দোলিত করেছে। আমি বানিয়াচং-আজমিরীগঞ্জ মানুষের পাশে থেকে আমৃত্যু তাদের সেবা করে যেতে চাই, ধানের শীষে ভোট দিয়ে আপনারা সেই সুযোগটুকু আমাকে করে দিবেন। বানিয়াচং-আজমিরীগঞ্জ হাওর অধ্যুষিত অঞ্চল এখানকার সকল বিষয়ে আমি অবগত আছি। ইনশাআল্লাহ আমি এবং আমার দল বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com