বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফয়সলের জিয়াউর রহমানের মাজার জিয়ারত

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন– ২০২৫ কে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর-–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল গতকাল শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) –এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি মাজারে ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
কর্মসূচি শেষে আলহাজ্জ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রেরণার উৎস। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে আছি।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com