বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেঘরিয়া ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ যারা নির্বাচন বানচাল করতে চান, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আগামী নির্বাচনকে যারা বানচাল করতে চান, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন। বাংলাদেশের মানুষ জ্বলে উঠলে কেনো বন্ধু রাষ্ট্র রা করতে পারে না। বাংলাদেশের মানুষ আশার বুক বেঁধে আছে ভোট দেয়ার জন্য। মানুষ ভোট দিতে চায়, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়, বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। ধানের শীষ উন্নয়নের প্রতীক, ঐক্যের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তিনি গতকাল শনিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, গিরেন্ড চন্দ্র রায়, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, ফরিদ মিয়া, হাফেজ মাহমুদুল হাসান চৌধুরী, মিহির লাল রায়, টেনু মেম্বার, মাওলানা শামছুল হক, আব্দুল খালেক, রউফ মাষ্টার, দুদু মিয়া, এলাছ মেম্বার, লাছকু মিয়া, সেলিম মিয়া, আব্দুল নুর বাবুল, মোহাম্মদ আলী, মর্তুজ আলী, মাওলানা আবুল বাশার, জমশেদ আলী, সালা উদ্দিন, আমির আলী, সোহাগ মিয়া, রায়হান উদ্দিন, আনিস মিয়া, জুম্মন মিয়া, শুভন বাপ্পি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com