বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উৎসবমুখর পরিবেশে শচীন্দ্র কলেজে নবীন বরন অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নবাগত শিক্ষার্থীদের বরণ করতে কলেজ প্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় এ জমকালো অনুষ্ঠান। কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যগন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগনকে গার্ড অব অনার প্রদর্শন করে মঞ্চে নিয়ে যান এবং মঞ্চে অতিথিগনকে ফুল দিয়ে বরন করেন সহকারী অধ্যাপক মো: হাবিবুর, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক স্বপ্না আলম সুমী, রুম্পা দাস, ফাহিমা জেবু তুষা, প্রদর্শক সুদাম চন্দ্র দাস, রেখা রায়, সহকারী লাইব্রেরীয়ান জহুরা বেগম। কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শচীন্দ্র কলেজ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ও পিপি (নারী ও শিশু নির্যাতন দমন আদালত হবিগঞ্জ) এডভোকেট মোঃ মনজুর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিবি সদস্য মোঃ নিয়ামূল ইসলাম খান, শেখ মো: আব্দুল মুকিত, আমিরুল ইসলাম আখঞ্জী, মো: আব্দুর সাত্তার, মো: ইউসুফ তরফদার। প্রধান অতিথি মো: মনজুর উদ্দিন আহমেদ বলেন, পড়াশোনার বিকল্প নাই সুতরাং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। যেহেতু শচীন্দ্র কলেজের অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষকগন নিয়মিত ক্লাস ও শিক্ষার্সথীদের সব ধরনের সহযোগিতা করছেন তাই আমার আহবান তোমরা নিয়মিত ক্লাসে আসো তাহলেই সবার উন্নতি হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক মানিক চন্দ্র ভট্টাচার্য। এর পর ২৪ জুলাই শহীদদের আত্মার শান্তি কামনায় দাড়িঁয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবীন বরন উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব মো: তরিকুল ইসলাম।
শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো: মঈন উদ্দিন, প্রভাষক কাঞ্চন কুমার দাশ, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক মো: আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক মো: লতিফ হোসেন।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী তোয়াহা, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রওজাতুল রুম্মান আহমেদ। নবীনদের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌস আরা চৌধুরী, রোভার স্কাউট গ্রুপের এর পক্ষে বক্তব্য প্রদান করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাফসা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী প্রসূন আচার্য ,প্রভাষক শিমুল জাহান চকদার ,মো: জাহির আলম,মো: শাহ আলম ও মো: আসমা খাতুন। অনুষ্ঠানের ২য় পর্বে সহকারী অধ্যাপক গৌতম সরকার এর সঞ্চালনায় শত শত শিক্ষার্তীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করে কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্যগন এবং গান পরিবেশন করেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীগন। নবীন বরন অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com