বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

রশিদপুর গ্যাস ফিল্ডের ১১ নং কূপ খনন শুরু ॥ ২৯.৪৯ বিলিয়ন কিউবেক ঘনফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রশিদপুর গ্যাসক্ষেত্রে আরও একটি কূপে অনুসন্ধান শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। ইতোমধ্যে অনুসন্ধানমূলক কাজের অংশ হিসেবে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ কূপে খননও শুরু করেছে তারা। এটি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও এলাকায় অবস্থিত। এ কূপে ২৯.৪৯ বিলিয়ন কিউবেক ঘনফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা দেখছে অনুসন্ধান কমিটি।
রশিদপুর ১১নং কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী বলেন, রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১নং কূপে অনুসন্ধানমূলক কাজের অংশ হিসেবে গত ৮ নভেম্বর থেকে খনন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই এটি একাধিকবার সার্ভে করা হয়েছে। তিনি জানান, অনুমান করছি ২৯.৪৯ বিলিয়ন কিউবেক ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে। খনন কাজ শেষ হলে আগামী (২০২৬ সালের) ফেব্রুয়ারিতে নিশ্চিত হওয়া যাবে কী পরিমাণ গ্যাস এখানে রয়েছে। তিনি বলেন, এ প্রকল্প ঘিরে আমরা ৮ বছরব্যাপী একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ওই পরিমাণ গ্যাস যদি পাওয়া যায় তবে প্রথম ৫ বছর দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট এবং পরবর্তী ৩ বছর দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
জানা গেছে, রশিদপুর স্ট্রাকচারে উৎপাদন বাড়ানো ও নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে কূপটি প্রায় ২ হাজার ৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। সিলেট গ্যাসফিল্ডের তত্ত্বাবধানে এ খনন কাজ করছে চায়নার একটি কোম্পানি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের মার্চে খনন কাজ শেষ হওয়ার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com