রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণের ঘটনার পর ॥ হবিগঞ্জ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ॥ চেক পোস্ট স্থাপন চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২ আসামি আটক শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ নবীগঞ্জে শেভরন ও সুইসকন্ট্যাক্টের উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট হাইজিন কর্ণার উদ্বোধন মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

চুনারুঘাটের মঙ্গলের লাশ কবর থেকে তুলার পর ময়নাতদন্ত নিয়ে টানাটানি

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পয়তাল্লিশ বৎসরের মঙ্গল রিকিয়াসন একজন মানসিক রোগী। মরার পরেও তার পঁচা দেহে চলেছে ডোমের ছুরি। মঙ্গল পাগলা নামে খ্যাত মঙ্গল রিকিয়াসন একাধারে শ্বাসকষ্ট ও যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। এ অবস্থায় ভিক্ষা করেই চলতো তার জীবন। তার বাবা সুর্যা রিকিয়াসন মারা যান ৭-৮ বছর আগে। এরপর মা তরংগিনি রিকিয়াসন অন্যত্র বসবাস শুরু করেন বোন ফুলক রিকিয়াসনের সাথে। ফুলক মুসলিম ছেলে আ. আজিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রোকসানা নাম ধারণ করেন। মঙ্গল রিকিয়াসনকে সবাই মঙ্গল পাগলা নামেই চিনেন। সে মাঝে মধ্যে নিরুদ্দেশ হয়ে যায়। মঙ্গলের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রীবাড়ি চা বাগানে। নিরুদ্দেশ থেকে ফিরে এলাকায় আসলে সে স্থানীয় বাবুল মাস্টারের বাড়িতে রাত কাটাতেন। এ ভাবেই চলছিলো তার জীবন। গত ১৬ অক্টোবর মঙ্গল পাগলা বাড়ির পাশে একটি ড্রেনে পড়ে যান। এতে তার শারীরিক জটিলতা দেখা দিলে ২১ অক্টোবর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সন্তোষ তাঁতি মঙ্গল পাগলাকে চুনারুঘাট সদর হাসপাতালে পাঠান। পরীক্ষা-নিরীক্ষার পর বেশ কয়েকটি রোগ ধরা পড়ে। এর মধ্যে যক্ষা, ক্ষুধা মন্দা ও অস্থিরতা অন্যতম। এ অবস্থায় ২১ অক্টোবর তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন। রিকিয়াসন সম্প্রদায়ের রীতি অনুযায়ী এলাকাবাসি মঙ্গলকে সাদা মার্কিন কাপড়ে জড়িয়ে কবরে সমাহিত করেন। মঙ্গলের মরদেহ কবরে রাখার দুইদিন পর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।
শ্রীবাড়ি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মোহন লাল নুনিয়া, সম্পাদক মিন্টু বৈদ্য, ইউপি সদস্য সন্তোষ তাঁতি বলেন– মঙ্গল পাগলার মৃত্যুর পর ২৩ অক্টোবর তার বোন জামাই আজিদ বাবুল মাস্টারকে আসামি করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর স্থানীয় একটি অনলাইন পোর্টালে একটি সংবাদ ছাপা হয়। সংবাদে বলা হয় মঙ্গল পাগলাকে খুন করে লাশ মাটিতে পুঁতে দেয়া হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম শ্রীবাড়ি চা-বাগান থেকে বাবুল মাস্টারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
পরে বিজ্ঞ আদালত মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। ১৫ দিন পর গত ৮ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলামের উপস্থিতিতে পুলিশ মঙ্গল পাগলার মরদেহ কবর থেকে তুলা হয়। বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফাইকা রিজওয়ানা জানান– মরদেহ আনতে দেরী হয়ে গেছে। পরদিন ময়নাতদন্ত করবেন।
পরদিন ৯ নভেম্বর মরদেহে আঘাতের চিহ্ন না থাকায় মেডিক্যাল অফিসার ফাইকা রিজওয়ানা ময়নাতদন্ত না করে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এমতাবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা জিকরুল ইসলাম মরদেহ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে নিয়ে যান। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ওই মরদেহের ময়নাতদন্ত করতে অনীহা প্রকাশ করে জানান– হবিগঞ্জে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করবে হবিগঞ্জ সদর হাসপাতাল। মরদেহের কোনো অংশ ময়নাতদন্ত না করতে পারলে শুধু ওই অংশটা সিলেট ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর কথা। কিন্তু এভাবে পুরো মরদেহ পাঠানো উচিত হয়নি।
ফলশ্রুতিতে মঙ্গল রিকিয়াসনের মরদেহ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জিকরুল ইসলাম মঙ্গলবার (১১ নভেম্বর) সাংবাদিকদের জানান– বহু চেষ্টার ফলে ৪৮ ঘণ্টা পর সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে সোমবার (১০ নভেম্বর) পরিবারের কাছে মঙ্গল রিকিয়াসনের মরদেহ হস্তান্তর করা হয়।
এব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফাইকা রিজওয়ানা বলেন– মরদেহটি ১৫দিন পর উত্তোলন করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের বিষয়টি সিভিল সার্জনও জানেন না। মৃত ব্যক্তি হিন্দু, কিন্তু তাঁকে দাফন করা হয়েছে– এমন একটা বিষয়ও রয়েছে। এছাড়াও বিভিন্ন জটিলতার কারণে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেটে পাঠিয়েছি। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মঙ্গল রিকিয়াসনের পরিবারের দাবি– যদি এটি হত্যাকাণ্ড হয়, তবে ঘাতকের বিচার চান তারা। অন্যদিকে মামলায় অভিযুক্ত বাবুল মাস্টারের পরিবার জানান– একটি স্বার্থান্বেষী মহল হয়রানি ও অর্থনৈতিক ফায়দা হাসিলের জন্য মিথ্যা মামলা করিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান– বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গল রিকিয়াসনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় এবং পরবর্তী কাজ থানা-পুলিশ সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com