বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের পৃথক অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন জগদীশপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ মিয়া (৪০) ও জালুয়াবাদ গ্রামের মো: শানু মিয়ার ছেলে মোঃ আলামিন মিয়া (২৩)।
র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গতকাল সোমবার রাত ১ টা ৫৫ মিনিটের সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পানসী হোটেলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর ইউপি মুক্তিযোদ্ধা চত্ত্বর সংলগ্ন কিছুক্ষণ খাবার হোটেলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে আনুমানিক রাত ২ টা ১০ মিনিটের সময় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার সাথে থাকা বস্তার ভিতর নীল রংয়ের পলিথিন উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল সকাল সকাল ৬টার দিকে মাধবপুর থানাধীন শাহজাহানপর ইউপির লোহাইদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ মো: আলামিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com