বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর নুরের ছেলে সাহিদ মিয়া (৪২), তার ছেলে রনি মিয়া (২১) এবং একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে তানভীর মিয়া (২০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আলিম ও সঙ্গীয় ফোর্স বাগানবাড়ী এলাকার নেছার উদ্দিনের বাড়ির প্রবেশমুখে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা ৩ জনকেই আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com