বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নাতিরাবাদে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭টি বছর আন্দোলন করেছে। তাই গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল সোমবার রাতে নাতিরাবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসরাম বাবুলের সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক বাদল মিয়া ও ছাত্রদল নেতা এমদাদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরুব্বি খুর্শেদ মিয়া, হাজী শফিকুল ইসলাম, জিতেন্দ্র স্যার, হাজী টেনু মিয়া, ছালেক মিয়া, হাবিবুর রহমান হাবিব, আনজব মোল্লা, মর্তুজ মিয়া, জালাল মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com