বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জে আদালতের ডিক্রি প্রাপ্ত জমি দখলের পায়তারা, এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের কাজিরবাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে আদালতের রায় ও প্রশাসনের মাধ্যমে দখল প্রাপ্ত জমি রাতের অন্ধকারে কতিপয় ব্যক্তি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্তরা হচ্ছেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কুরের পাড় প্রকাশিত নিজ আগনা গ্রামের ফয়জুল হক (ফয়জুল), কৌছর মিয়া, সামছুল, আজমান, ফরিদ উল্লা, নুরূল, বাবুল, ইসলাম উদ্দিন, দরুদ, অদুদ, লিপাছ উদ্দিন, ইকবাল, সুমন, লিটন, আব্দুল্লাহ, গোলাপ, জিতু, ওয়াহিদ, জুনেদ, ফজলু মিয়া, মাহমদ ও কাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগনা মৌজার ১৩ জে.এল. এর ৮৭/১ খতিয়ানের ৩০৫ নং দাগে ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে হবিগঞ্জ জেলা জজ আদালতে স্বত্ব মামলা নং-৫০/২০১১ দায়ের করেন কাজিরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফয়সাল আহমেদ ও নোমান আহমেদ। মামলার রায়ে তারা উক্ত জমির ডিক্রি (মালিকানা স্বত্ব) লাভ করেন।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী উক্ত জমি হস্তান্তরের জন্য স্বত্ব জারী মামলা নং-০২/২০২০ দায়ের করা হয়। সেই মামলার অনুবলে ২০২২ সালের ১৭ মে তারিখে নবীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জেলা জজ আদালতের নাজির, পুলিশ প্রশাসন এবং সিভিল কোর্ট সার্ভে কমিশনার যৌথভাবে ফয়সাল আহমেদ ও নোমান আহমেদকে দখল বুঝিয়ে দেন।
এরপর তারা উক্ত জায়গায় মাটি ভরাট করে ৯টি দোকানকোঠা বিশিষ্ট দ’ুটি টিনশেড মার্কেট নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীরা সেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এদিকে গত ৬ নভেম্বর ভোর রাতে অভিযুক্তরা হঠাৎ করে মার্কেটের চারপাশে বাঁশ ও জালের বেড়া দিয়ে দখলের পায়তারা করে। এবং ব্যবসায়ীদের মালামালসহ দোকানপাটে প্রবেশে বাধা দেয়। ফলে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার পণ্য এখন দোকানের ভেতর আটকা পড়ে আছে।
অন্যদিকে অভিযুক্ত সামছুল হকসহ তাদের পক্ষ দাবি করেন, “এ জমিটি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। একটি মিথ্যা মামলার মাধ্যমে প্রতিপক্ষ বেআইনিভাবে দখল নিয়েছিল। আজ আমরা আমাদের নিজস্ব জমি পুনরায় দখলে নিয়েছি।”
সরেজমিনে গেলে দেখা যায়, কাজিরবাজার মোড়ে টিনশেড মার্কেটের চারপাশে বাঁশের বেড়া ও জালের ঘের তৈরি করা হয়েছে। সেখানে কয়েকজন লোক বসা রয়েছে।
এ ঘটনায় ফয়সাল আহমেদ নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে তাদের নিজ নিজ কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com