শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শিমুলতলায় সেনাবাহিনীর অভিযানে ১২২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মারিয়া (১৯) নামের এক তরুণীকে আটক করা হয়। সে শিমুলতলা গ্রামের আফজাল হোসেনের কন্যা। তার কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন ও ২৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়ভাবে সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চুনারুঘাটে মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হবে। হবিগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আখতার গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি হোসাইন মোঃ আখতার (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার বিকালে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ উপজেলার রাঙ্গেরগাঁও অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ওসি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। এতোদিন সে পলাতক ছিল। সে বৈষম্যবিরোধী মামলার আসামি। পাশাপাশি যুবলীগের সাবেক সভাপতি। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com