বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রয়াত সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকীতে প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার প্রয়াত সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরীর পিতা কামরুল হাসান চৌধুরী আলীমের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এমএ বাছিত, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, অলিউর রহমান অলি, সলিল বরণ দাশ, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, নাবেদ মিয়া, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, আলাল মিয়া, সাগর আহমেদ, স্বপন রবি দাশ প্রমুখ। বক্তাগণ স্মরণ সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক আলীমের কর্মময় জীবন নিয়ে নানা স্মৃতিচারণ করেন। পরে সাংবাদিক আলীমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজত পরিচালনা করা হয়।
উল্লেখ্য- কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক মরহুম জানু মিয়া চৌধুরী ও মাতা মরহুম সাহেদুন নেছা চৌধুরী। তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকির শিকার হয়েছেন। ২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর। আলোচনা সভা শেষে সাংবাদিক আলীমের রূহের মাগফেরাত কামনায় মোনাজত পরিচালনা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com