বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না-জিকে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি অতিতে দুর্নীতি করি নাই, ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। কোনো দুর্নীতিবাজের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি প্রমাণ করব, জি কে গউছ আর আবু জাহির এক জিনিস না। তিনি গতকাল শুক্রবার রাতে দরিয়াপুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- জনগণকে যারা ভালবাসে, তারা কোনো দিন পরাজিত হয় না। মানুষকে ভালবাসতে পারলে ভোটের অভাব হয় না। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল, ইসলামী মূল্যবোধের দল। আমরা বিএনপি করি, মানুষের পে কথা বলি, মানুষের দাবী নিয়ে আন্দোলন করি। জনগণকে নিয়েই বিএনপির পথচলা।
তিনি বলেন- দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কিভাবে দিতে হয় আমাদের তরুণ ভোটাররা তা জানে না। কারণ ভোটার তালিকায় তাদের নাম উঠেছে, কিন্তু তারা ভোট দিতে পারে নাই। অনেক প্রবীণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার আকুতি নিয়ে কবরে চলে গেছেন। এর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ। জি কে গউছ বলেন- নমরূদ ফেরাউনকে যেভাবে আল্লাহ ছাড়েননি, শেখ হাসিনাকেও ছাড়েননি। আওয়ামীলীগ খারাপ কাজ করেছে বলেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ দেশ ছাড়া। তাই আমরা যেন কেউ ভুলেও আওয়ামীলীগের পথে হাটার চেষ্টা না করি। মানুষকে ভালবাসতে হবে, সকল মানুষকে নিয়েই এই দেশে আমাদেরকে থাকতে হবে। কারণ পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। তিনি বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বিলম্বিত করতে চায় তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। ভোট হবে, প্রতিপ থাকবে, সুষ্ঠ প্রতিযোগীতা হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। বিএনপির নেতা আব্দুল জব্বার মেম্বারের সভাপতিত্বে এবং শাহজাহান মাহমুদ, শামিম মেম্বার ও আব্দাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com