স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. আহমেদুর রহমান আবদালের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় গতকাল বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আরডি হল এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্বাস উদ্দিন, সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সোহাগ,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কুহিনূর আলম। জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী,যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমেদ,জেলা ছাএদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান সেলিম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মামুন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদ ঠাকুর চৌধুরী,সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মকছুদুর রহমান উজ্জ্বল, সাবেক যুবদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আজিজ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী রাজা উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মোল্লা, হবিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জেলা স্বেচ্ছাসেনক দল নেতা জামিউর রহমান জামি, হেলাল মুর্সেদ, জেলা যুবদল নেতা সুহেল আহমেদ,কামরুজ্জামান, ইকবাল আহমেদ, কাসেম মিয়া,ইসহাক মিয়া, ফিরুজ মিজয়া, জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম, বেলাল আহমেদ, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের আহবায়ক শাহ রেজাউল মতিন টুটন, নিরব আহমেদ, আতাউর রহমান রিপন, জাকারিয়া রতন,পায়েস আহমেদ, মোঃ উজ্জ্বল মিয়া, সাইদুল হক,মোঃ জুয়েল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, নাজমুল ইসলাম, তুফায়েল আহমেদ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিবস নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। এই দিনটি আমাদের ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব।