রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ক্রেতার আস্থার জায়গা তৈরী করেছে জাতীয় ভোক্তা অধিকার- মহাপরিচালক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেছেন- খাদ্যের গুণগতমান উন্নয়ন ও ভোক্তার অধিকার নিশ্চিতকরণের লক্ষে জাতীয় ভোক্তা অধিদপ্তর নিরোলসভাবে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে শত বাধা ও চ্যালেঞ্জর মুখে আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা কখনো কোন পেশী শক্তির কাছে হার মানি নাই। সরকার ও দেশের জনগণের জন্য আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। তাই ক্রেতার আস্থার জায়গা তৈরী করেছে জাতীয় ভোক্তা অধিকার।
তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানে সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া, ভোক্তা অধিদপ্তরের পিরচালক মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন- কঠোর আইনের পাশাপাশি ভোক্তা পর্যায়ে যদি সচেতনতা বৃদ্ধি পায় তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান আরো সচেতন হবে, শতভাগ গুনগত মান নিশ্চিত করবে। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে ক্রেতার অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় উপপরিচালক মোঃ আরিফ মূর্শেদ মিশু ও সঞ্চালনা করেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। নবীগঞ্জে গত কয়েকদিন ধরে বেকারিগুলোতে চলছে অভিযান, ধরা পড়ছে অনিয়ম আর অবহেলার চিত্র!
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরনসহ নানা অনিয়মের অভিযোগে আজও ইসরাত ফুড নামে এক বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com