বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শোকরানা দোয়া মাহফিলে জি কে গউছ ॥ সকল মিথ্যাচার জয় করেই আল্লাহ যেন আমাকে মানুষের খেদমত করার তৌফিক দান করেন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ-কে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করায় মহান আল্লাহ’র শুকরিয়া আদায়ে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর শায়েস্তানগরস্থ জি কে গউছের বাস ভবনে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মোছাব্বির। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। মিলাদ পরিচালনা করে মুফতি আশরাফুল ওয়াদুদ ও মাওলানা জহিরুল ইসলাম।
মোনাজাতের প্রাক্কালে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেন- বিভিন্ন সময় মানব সৃষ্ট বিপদ আপদ আমার মুখোমুখি হয়েছে। সকলের দোয়ায় এসব বিপদ আপদ থেকে মহান আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে অপমান অপদসাত করা হয়েছে, কিন্তু আমি সবুর করেছি। আলেম-উলামাদের সাথে আমার একটি নিবির সম্পর্ক রয়েছে। উনারা বলেছেন ধৈর্যই হচ্ছে উত্তম নিয়ামত। আমি ধৈর্যের মধ্যেই আছি। যতই মিথ্যা সমালোচনা আসুক, মিথ্যা চক্রান্ত হউক, আমি বিশ্বাস করি, সকল মিথ্যাচার জয় করেই মহান আল্লাহ আমাকে মানুষের খেদমত করার তৌফিক দিবেন। আমি যেন কর্মের মাধ্যমে মানুষের দোয়ায় থাকতে পারি এবং মানুষের প্রত্যাশা পুরণ করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
জি কে গউছ বলেন- আমি আপনাদের পরিচিত মানুষ। তিনি আরও বলেন, আমার পড়ন্ত বেলায় কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com