মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বৃহত্তম কওমী প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন গত বুধবার সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। বাদ জুহুর থেকে শুরু হয়ে রাত বারোটায় দোয়ার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মুহতামিম মাওলানা আব্দুল আলীম ও মুফতী ওলীউর রহমান আরশাদী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতী জুনায়েদ (ইংল্যান্ড) সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির ও সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহিয়া খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনাজিরে জমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতীবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবীব ঢাকা, মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খাঁন বানিয়াচঙ্গী, মুফতী রাফিকুল ইসলাম মাদানী, বসুন্ধরা, ঢাকাসহ স্থানীয় প্রমুখ উলামায়ে কেরাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং আজমিরীগঞ্জের বিএনপির ধানের শীষের এমপি পদপ্রার্থী ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, খেলাফত মজলিসের আমীর ও বানিয়াচং আজমিরীগঞ্জের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ বড় হুজুর, জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতিকের এমপি পদপ্রার্থী মুফতী এখলাসুর রহমান রিয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অসংখ্য মুসলিম জনতা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শায়খ আব্দুর ওদুদ, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন, মাওলানা আব্দুল জলিল ইউসুফী,শায়খ ইকবাল খাঁন, শায়খ সিরাজুল ইসলাম, মুফতী আহমদ আলী, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃন্দ।
মাদ্রাসার বার্ষিক একবছরের আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন নায়েবে মুহতামিম মাওলানা মজিবুর রহমান যশকেশরী। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ এর দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।