বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভাসুরের স্ত্রীর হামলায় শিশুসহ মা আহত থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পুর্ব বিরোধের জের ধরে ভাসুরের স্ত্রীর হামলায় দেবরের স্ত্রী ও ১৫ মাসের শিশু কন্যা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২ নং কালিয়ারভাঙা ইউনিয়নের রানীগাঁও গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়,ওই গ্রামের বাসিন্দা মৃত আরব আলী মিয়ার ছেলে অটোরিকশা শ্রমিক মঈনুল হক (৪৫) জীবিকার তাগিদে প্রবাসে ফাড়ি জমান। সেখানে তিনি যা রোজগার করছেন এর সবকিছু বড় ভাই তোফাজ্জল হক (৫০) ও বড় ভাবির কাছে পাঠাতেন। কিন্তু বড় ভাই আর ভাবি টাকা আত্মসাত করেন। এ নিয়ে কয়েকবার শালিস হলেও তারা গ্রামের বিচারকদের কথা অমান্য করে শালিস প্রক্রিয়া ব্যহত করে।
এছাড়াও গত ৪নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে আহত মঈনুল মিয়ার স্ত্রী তাহমিনা বেগম (২৭) জমিতে মাটি কাটতে গেলে ভাসুরের স্ত্রী মাসকুরা বেগম গংরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসকুরা বেগম ও সঙ্গীয়দের হামলায় তাহমিনা বেগমের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি মারপিটে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তাহমিনা বেগমের ১৫ মাসের শিশু কন্যা রাইসা বেগমও আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ মোঃ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ বিষয় খতিয়ে দেখবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com