স্টাঢফ রিপোর্টার ॥ শেখ সালামিন হাসান মোটরসাইকেল-ফ্রিজ কাপ রিচি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রিচি চক বাজার মাঠে গতকাল প্রথমদিনে খেলার উদ্বোধন করেন বার পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, রিচি গ্রাম পঞ্চায়েতের ষবাপতি আলহাজ্ব আছান উল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু, রিচি সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি মোঃ বরকত আলী, সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আরব আলী, মোতাকাব্বির রাজ্জাক, নুরুল আমিন শামসু, কাজী কামাল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, গোলাম মোহাম্মদ, আব্দুর রশিদ প্রমুখ।
প্রথমদিনের খেলায় পূর্ব করাব সি আর সেভেন স্পোটিং ক্লাব ৩-১ গোলে নবীগঞ্জ রাইজিং স্টার ফুটবল একাদশকে হারিয়েছে।
আজ বৃহসম্পদিবার ভারতের ত্রিপুরা এলিভেন স্টার ফুটবল একাদশ বনাম কেক ক্রেভিংস ফুটবল একাদশ এর মাঝে খেলা অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধন করবেন হবিগঞ্জ বানিজ্যিক এলাকাস্থ হারুন কমপ্লেক্সের সত্বাধিকারী ইংল্যান্ড প্রবাসী ছালেহ আহমেদ চৌধুরী।