বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে হবিগঞ্জে রূপালী ব্যাংকে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রূপালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ কর্পোরেট শাখায় তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ; প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ, আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি, গ্রাহকের অভিযোগ সংক্রান্ত গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য, মৌলভীবাজার জোনাল ম্যানেজার উপমহাব্যবস্থাপক বিপ্লব কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো: ফজলুল হক, সহকারী মহাব্যবস্থাপক সূর্যকান্ত দাস, হবিগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক সমেন্দ্র চন্দ্র দাস। অনুষ্টানে গ্রাহক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দেশের কৃষি খাতে উন্নয়নের জন্য প্রকাশ্যে কৃষি ঋণে কৃষকদের মাঝে নার্সারি, গাভী পালন, দুগ্ধ উৎপাদন ও ক্ষুদ্রঋণ খাতে ৭ লক্ষ টাকা এবং এসএমই খাতে ব্যবসায়ীদের মাঝে ৮ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। সভায় বক্তারা দেশের বর্তমান কৃষি খাতে কৃষি ঋণ বিতরণ বৃদ্ধি, ক্যাশলেস ট্রানজেকশন এমএফএস সেবা চালু বিদেশ গমনের ছাত্রদের স্টুডেন্ট প্রদান সেবায় ব্যাংকের অবদানের কথা উল্লেখ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com