বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডা. জীবন

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘টিম অব হান্ড্রেডস’ ও জননী ২৫’ গঠন উপলক্ষে বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কামালখানী হাসান মঞ্জিল মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোস্তফা আল-হাদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহির হোসাইন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উিিদ্দন আহমেদ শাহীন, জেলা বিএনপির সদস্য মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, আতাউর রহমান মামুন, মোশারফ হোসেন, আনসার মিয়া, আব্দাল হোসেন চৌধুরী, মধু মিয়া তালুকদার, ছামির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান আবু, শেখ উমর ফারুক, আজমিরীগঞ্জ উপজেলার পৌর কমিটির সাধারণ সম্পাদক কতুব উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, অধ্যাপক এনামুল হক চৌধুরী, মোশারফ হোসেন বাবুল, বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান মুরাদ, সহ-সাংগঠনিক সোহেল আহমেদ, জাতীয়তাবাদী মহিলাদল বানিয়াচং উপজেলা শাখার সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান তানিয়া খানম প্রমুখ। মতবিনিময় সভায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়লাভ করাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প নেই, আমরা সবাই ভোটারদের দ্বারে দ্বারে যাব, তাদের মনের ভাষা আমাদের বুঝতে হবে। আমাদের কারো আচরণে যেন কোন ভোটার কষ্ট না পান সেই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী দুয়েক দিনের মধ্যেই ‘টিম অব হান্ড্রেডস’ ও জননী ২৫’ গঠন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত ৩১দফা বাস্তবায়নে সবাইকে পুরোদমে কাজে লেগে যেতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com