বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় সিডিসি নেতৃবৃন্দের পক্ষে মোঃ আরব আলী বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘পরিচ্ছন্নতা কাজে যারা নিয়োজিত তারা অনেক কষ্টের কাজ করেন তা সত্য। তবুও পরিচ্ছন্নতা কাজের যে দয়িত্বে যিনি রয়েছেন সেই দায়িত¦ সঠিকভাবে পালন করে এ শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।’ তিনি পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি জনসচেতনা সৃষ্টিতে পৌরসভাকে কর্মসূচী গ্রহনের পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ মঈনুল হক শহরকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন। পরিচ্ছন্নতাকর্মীরা তাদের দৈনন্দিন কাজের বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন। মতবিনিময় সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়। পৌর এলাকার সকল বাসা বাড়ীর বর্জ্য যাতে সিডিসি’র বর্জ্য সংগ্রহকারী ভ্যানগাড়ীতে দেয়া হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করার ব্যাপারে সভায় জোর দেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com