বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) ও একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে হেপি আক্তার (৩৫)। গতকাল মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে মাধবপুর থানার অধীনে ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকার চৌমুহনী থেকে ধর্মঘরগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সন্দেহভাজন অবস্থায় দুইজন নারীকে আটক করে বিধি মোতাবেক মহিলা পুলিশের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৫শ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদক নির্মূলে মাধবপুর থানা ও হবিগঞ্জ পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।” ওসি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ এই অপকর্মে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com