বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াঙ্গের কদুপুর মৌজায় সরকারি খাস জলমহাল ইজারা নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কদুপুর মৌজায় সরকারি খাস জলমহাল ইজারা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধভাবে ইজারা নেওয়া সত্ত্বেও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছেন। জানা গেছে, কদুপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র শামীম হক গত ১৫ জুন ২০২৫ তারিখে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিতভাবে ডোবা, খাল, নালা, নদী ও বিল রকম জলমহাল খাস কালেকশনের মাধ্যমে ইজারা বন্দোবস্তের আবেদন করেন। আবেদনে উল্লেখিত সম্পত্তির বিবরণ অনুযায়ী, মৌজা-কদুপুর, খতিয়ান নং-০১, দাগ নং-১১ (৭.৭৫ একর), দাগ নং-৩৫০ (০.৩৫ একর), দাগ নং-৫০৩ (০.৪০ একর), দাগ নং-৫৩৪ (০.৬২ একর), দাগ নং-৫৪৫ (০.০৮ একর), দাগ নং-৪১৮০ (১.০৫ একর) এবং দাগ নং-৪১৮২ (১.২৫ একর) মোট ১১.৫০ একর আয়তনের জলমহাল ইজারার জন্য আবেদন করা হয়। যথাযথ প্রক্রিয়া শেষে ইজারা মঞ্জুর হলে শামীম হক ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি রাজস্ব বাবদ ৭ হাজার ৫০০ টাকা জমা দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উক্ত জলমহালের আইনানুগ দখলও গ্রহণ করেন তিনি।
তবে এরপর থেকেই কদুপুর এলাকার কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা উক্ত জলমহাল দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইজারাদার শামীম হক। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, “সরকারি নিয়ম ও প্রক্রিয়া মেনে যিনি ইজারা পেয়েছেন, তিনিই উক্ত জলমহালের বৈধ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সেখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com