শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক্-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

আমেরিকা প্রতিনিধি ॥ আমেরিকায় বসবাসকারী হবিগঞ্জবাসীর প্রিয় সংগঠন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক্-এর ২০২৫-২০২৭ সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের ১ম পর্বে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক্-এর বিদায়ী সভাপতি মিয়া মোঃ আছকিরের সভাপতিত্বে ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ জিয়াউল হাসান আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালামের যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সহ সভাপতি মোঃ সফি উদ্দীন তালুকদার। গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত হরে।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক আকবর হোসেন (স্বর্পন) তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডাইরেক্টর এটর্নি মঈন চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মোজাহিদ আনসারি, জকি উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার ও লেখক ফজলুর রহমান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টি সদস্য ওয়াছি চৌধুরী ঊ.অ, উপদেষ্টা ইব্রাহিম বার ভূঁইয়া রিজু, দেওয়ান বজলু চৌধুরী, আইআরএস এনরোল এজেন্ট ব্যারিষ্টার মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, কমিনিউটি এক্টিভিষ্ট তরিকুল ইসলাম মিঠু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি জায়েদুল মোহিত খান, হবিগঞ্জ সোসাইটি ইউএসএ-এর সভাপতি সামসুল আলম শামীম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, বাহুবল সমিতি ইউএসএ-এর সভাপতি দিলোয়ার চৌধুরী দুলাল, নবীগঞ্জ উপজেলা সমিতি ইউএসএ-এর সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু। ১ম পর্বে আগত সকল অতিথিগণকে শুভেচ্ছা জানান বিদায়ী সাধারণ সম্পাদক আমির আলী। নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান, আবু সাঈদ চৌধুরী কুঠি ও এম ফয়সল আহমেদের সহযোগিতায় প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কার্যকরী কমিটির সকলকে শপথ পাঠ করানোর মাধ্যমে ১ম পর্বের সমাপ্তি হয়।
অনুষ্টানের ২য় পর্বে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন তালুকদারের পরিচালনায় শুরুতেই দিক-নির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন সমিতির উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার গফ্ফার আহমেদ। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ নতুন কমিটির সকলকে মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কল্যাণ সমিতির সভাপতি আজদু মিয়া তালুকদার, সমিতির উপদেষ্টা শাহ মোঃ সাদেক, ডাঃ জালাল উদ্দিন, আলী আক্তার চৌধুরী, ইলিয়াস মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ আনু মিয়া, হবিগঞ্জ সোসাইটি ইউএসএ-এর সাবেক সভাপতি দেওয়ান মোতাচ্ছির মন্জু, লাখাই উপজেলা সমিতি ইউএসের সহসভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রেজাউল হাসান তরফদার শাহিন, বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, চুনারুঘাট সমিতির সাধারণ সম্পাদক আবেদীন মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ জলাই, বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ আফসর, গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শেখ মোস্তফা কামাল, তাহের শাম, গিয়াস উদ্দিন, নজরুল আলম চৌধুরী, মেহেরীন মাল্টি সার্ভিসেস-এর কর্ণধার মোশারফ চৌধুরী, হারুন আহমেদ, আলহাজ্ব গোলাম রাহী ইয়াসিন, সাবেক ছাত্রনেতা মুকিদুল ইসলাম, শাহ গোলাম রহিম শ্যামল, লোকমান হোসেন সায়েম, সাবেক ছাত্রনেতা কায়েস চৌধুরী, তোফাজ্জল লিটন, উস্তার আলী প্রমুখ।
নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তাগণের নাম সহ পদবী ঃ
সভাপতি ঃ মোহাম্মদ তাজুল ইসলাম মানিক, সহ-সভাপতি-আকবর হোসেন স্বর্পন, মোঃ শামসুল ইসলাম, সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল, সুকান্ত হরে, সৈয়দ জিয়াউল হাসান আসাদ।
সাধারণ সম্পাদক-তুহিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক-শেখ মোস্তফা কামাল, মাহমুদুল হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক-এডভোকেট আব্দুর রহিম শেখ, ট্রেজারারঃ জহিরুল ইসলাম রাহুল, প্রচার সম্পাদক-জুয়েল আহমেদ, ক্রীড়া সম্পাদক-হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক-আবুল কালাম আজাদ টিপু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক-রন্টু মোদক, সমাজ কল্যাণ সম্পাদক-মোঃ জালাল উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক-হাসানা চৌধুরী, সদস্যবৃন্দ-মোঃ আব্দুর রহমান, সৈয়দ আব্দাল হোসেন, মোঃ আশিকুজ্জামান খান লিটন, মিয়া মোঃ আছকির, সেলিম আজাদ, বিষ্ণুপদ সরকার, শিশির রঞ্জন বনিক, আবু সাঈদ চৌধুরী কুটি, মোঃ আরিফুল হাসান তরফদার, মোঃ আমির আলী, মোঃ আব্দুল ওয়াহেদ, এম ফয়সল আহমেদ, মোঃ শিমুল হাসান, সৈয়দ সাইফুর রহমান মুন্না, মোঃ আবুল কালাম, সৈয়দ কামরুজ্জামান জোবায়ের, সাইফু উদ্দিন আখঞ্জী, গোলাম রব্বানী রনি।
পরিশেষে সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবালের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com