বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে হবিগঞ্জে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এজাজ আহমেদ পিপিএম (সেবা), ডিআইজি (পলিটিক্যাল), এসবি, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচন একটি জাতীয় দায়িত্ব। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশা দারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” প্রশিক্ষণ কোর্সে পুলিশ পরিদর্শক পদে উন্নীত হওয়ার জন্য মনোনীত কনস্টেবল পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করছেন। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব, নৈতিকতা, জনসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশলসহ বিভিন্ন বিষয়েদিক নির্দেশনা প্রদান করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com