শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রবাসে ব্যবসায়ির টাকা নিয়ে প্রতারণা শায়েস্তাগঞ্জে থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ প্রবাসে অংশীদারিত্বে ব্যবসা করার নামে এক প্রবাসীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ নরপতি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে বিরামচর গ্রামের বাসিন্দা মৃত-আঃ হাই তালুকদার এর ছেলে বাবরুল হাসান (৫৪)। অপর দিকে অভিযুক্ত চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ নরপতি গ্রামের মৃত হাজী ইছাদ উল্যা ছেলে আবু লেইছ (৫০)। বাদী মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার জানান, দুজনেই দীর্ঘদিন ধরে প্রবাসে দুবাই ও আবুধাবিতে অবস্থান করতেন। প্রায় ১০ বছর আগে প্রবাসে তাঁদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে ২০২১ সালে তারা যৌথভাবে প্রজেক্টের একটি ব্যবসা শুরু করেন। ব্যবসা পরিচালনার জন্য বিবাদী আবু লেইছ বিভিন্ন ধাপে মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার কাছ থেকে মোট ৫১ লাখ টাকা গ্রহণ করেন। অভিযোগে বলা হয়েছে , টাকা গ্রহণের পর বিবাদী কাজ শেষ না করেই ২০২৩ সালে ২৩ আগস্ট দেশে ফিরে আসেন। পরে প্রজেক্টের কাজ একা চালাতে গিয়ে বাদী প্রায় ৭৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েন। যার অর্ধেক ৩৯ লাখ টাকা বিবাদীর দায় হিসাবে দাবি করেন। নগদ গৃহীত অর্থসহ মোট ৯০ লাখ টাকা তিনি বিবাদীর কাছ থেকে পাওনা রয়েছেন বলে উল্লেখ করেছেন। দেশে ফিরে গত ১৯ অক্টোবর বাদী বিবাদীর সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা ফেরত চাইলে বিবাদী আবু লেইছ নানা অজুহাত দেখিয়ে টালবাহানা শুরু করেন। পরে ২৪ অক্টোবর দুপুর ২ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর সভায় পুরান বাজার এলাকায় হঠাৎ দেখা হলে পাওনা টাকা চাওয়া হলে বিবাদী আবু লেইছ টাকা দিতে অস্বীকার করেন এবং বাদীকে ভয়ভীতি প্রাণ নাশের হুমকি দেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার জানান, এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পরও সমাধান না হওয়ায় তিনি শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, অভিযোগটি পেয়েছি, বিষয় টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com