বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা ॥ আত্মহত্যার কুফল নিয়ে খুতবায় আলোচনার তাগিদ ॥ মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ইমরুল হক তরফদার ও তোফায়েলউর রহমান, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম মানিকসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা। সভায় সাম্প্রতিক সময়ে নবীগঞ্জ উপজেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবারের জুমার খুতবার আগে উপজেলাব্যাপী প্রতিটি মসজিদে আত্মহত্যার কুফল নিয়ে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নবীগঞ্জ শহরের যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্ট্যান্ড সংস্কারে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নে মাদক ও জুয়ার বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনারও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com