বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের উন্নয়নের দায়িত্ব তারেক রহমান নিবেন-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দল ও ধর্মের উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে নেতৃত্ব দিবেন, তারেক রহমানকে হবিগঞ্জে নিয়ে আসব, রাষ্ট্রের পক্ষে হবিগঞ্জের উন্নয়নের দায়িত্ব তারেক রহমান নিবেন। আর আমি যতদিন বেঁচে থাকবো, চেষ্টা করব সকল ভাল কাজ করে, মানুষের হৃদয় জয় করে আমি যেন কবরে যাই। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ধনু মিয়ার সভাপতিত্বে এবং ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জেবু ও মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলিনী কান্ত রায় নিরু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com