বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চীফ জুডিসিয়াল কোর্টে আইনজীবীর সাথে বিচার প্রার্থীর অশোভন আচরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭ কোর্টের বারান্দায় আইনজীবীর সাথে এক বিচার প্রার্থীর বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। লাখাই উপজেলার স্বজন গ্রামের বিচার প্রার্থী রাজিব আহমেদ নসিবকে আটক করে উত্তম মধ্যমদিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। কোর্ট সূত্রে জানা যায়, ওই কোর্টের ভিতরে আইনজীবীদের বসার স্থানে নসিব ও তার স্বজনরা বসে থাকেন। তখন এপিপি এডভোকেট কামরুলহাসান এসে তাকে উঠার জন্য বললে নসিব ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আইনজীবীর সাথে বাকবিতন্ডা হয়। তখন অন্য আইনজীবীরা এগিয়ে এসে বিচারপ্রার্থী নসিবকে আটক করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ কোর্ট হাজতে নিয়ে যায়। পরে খবর নিয়ে জানা যায় তার বিরুদ্ধে লাখাই থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সন্ধ্যার দিকে নসিবকে সদর থানায় সোপর্দ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com