মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছালেহ আহমেদের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও টি-শার্ট বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্র মেরামতে রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে হবিগঞ্জে লিফলেট ও টি শার্ট বিতরন করা হয়েছে লোকজনের মাঝে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছালেহ আহমেদের সভাপতিত্বে ও গোপায়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল
উদ্দিন সেলিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান সর্দার আব্দুল মান্নান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহেল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সহ সাংগঠনিক নুরুজ্জামান, অর্থ সম্পাদক তুহিন শ্রাবন, আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস?্য সচিব মোশাররফ আল মামুন, হবিগঞ্জ জেলা যুবদল নেতা জুম্মন মেম্বার, মালেক, আব্দুল কালাম, ফিরোজ, মনজিল, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান. শাহনুর, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ রেজুয়ানোল মতিন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন, বহুলা ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া, জেলা ছাত্রদল নেতা আশিক, মারুফ আহমেদ হৃদয়, তানভীর আহমেদ রাতুল, রাকিবুল হাসান উজ্জ্বল, হারুন, সাদেক, নুরুল আমিন, নাসির শামীম, ফয়সল, আবদাল, আলী হোসেন আপন, সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সাধারণ জনগনের নিকট তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও টি-শার্ট বিতরন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশ বাস্তবায়নে হবিগঞ্জ ৩ আসনের প্রত্যেকটি বাজার ও ওয়ার্ড পর্যায়ে ৪/৫ জন করে ঘরে ঘরে লিফলেট বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছালেহ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com