বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানি নেই ॥ ভোগান্তিতে রোগীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানির কোনো ব্যবস্থা নেই। ফলে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
জানা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম ও ট্যাংকে দীর্ঘদিন ধরে পানিসরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এতে করেরোগী ও স্বজনরা দৈনন্দিন প্রয়োজনীয় কাজ যেমন ওষুধ খাওয়া, হাত-মুখ ধোয়া, নামাজের অজু ও টয়লেট ব্যবহারে মারাত্মক সমস্যায় পড়ছেন।
রোগীদের স্বজনরা জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে রোগীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। স্থানীয় সচেতন মহল হাসপাতালের এইঅব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সরকারি হাসপাতালে টানা তিন দিন পানি না থাকা অত্যন্ত অমানবিক। প্রশাসনের দ্রুত উদ্যোগে এ সমস্যার সমাধান করা জরুরি।”এ বিষয়ে হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুতপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধজানিয়েছেন রোগী ও এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com