বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আইনশৃঙ্খলার অবনতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ধারাবাহিকভাবে ছিনতাই ও চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হবিবপুর ও পাইকুরা এলাকার মাঝামাঝি সড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রাতের আঁধারে একদল দুর্বৃত্ত রাস্তা আটকে দুই মোটরসাইকেল আরোহীকে ধরে হাত-পা বেঁধে ফেলে রেখে তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে শাকিরমোহাম্মদ দিক থেকে চুনারুঘাটে ফেরার পথে ওই ঘটনা ঘটে। ডাকাতরা হঠাৎ রাস্তার ওপর গাছ ফেলে পথরোধ করে এবং আরোহীদের ওপর হামলা চালায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে। এর মাত্র দুদিন আগে চুনারুঘাট থানার সামনেই চোরের দল আরেকটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, চুনারুঘাটে রাতের বেলা চলাচল এখন ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাগুলোর তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com