সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তুচ্ছ ঘটনা নিয়ে শহরের শায়েস্তানগর ও মোহনপুর এলাকার রক্তক্ষয়ী সংঘর্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুর ও শায়েস্তানগর এলাকার দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে ওই সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com