বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না মানুষ বিএনপিকে ভালবাসে-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বির্নিমানে। বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না, কারণ মানুষ বিএনপিকে ভালবাসে, মানুষের ভালবাসায় সিক্ত হয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ। তিনি গতকাল বুধবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- শেখ হাসিনা গর্ব করে বলতেন, হাসিনা পালায় না, শেখ হাসিনা ঠিকই পালিয়েছে, আওয়ামীলীগ পালিয়েছে, আওয়ামী আবু জাহিররা পালিয়েছে। পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামীলীগের আছে, পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ হাসিনা ও তার পরিবারের আছে, পালিয়ে যাওয়ার ইতিহাস আবু জাহিরদের আছে। বিএনপির নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই।
তিনি বলেন- বাংলাদেশের ৩ কোটি তরুণ ভোটারের ব্যালটের সাথে পরিচয় হয়নি। আওয়ামীলীগ তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবার সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। এবার মুক্ত বাতাসে আমরা ভোট সেন্টারে যাবো। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিব। দেশের তরুণ সমাজের ভোট হবে ধানের শীষের পক্ষে, ইনশাআল্লাহ।
তিনি বলেন- বিএনপি সরকারের আমলে পাইকপাড়া-নছরতপুর সড়ক নির্মাণের কারণে এই এলাকার মানুষের জীবন যাত্রা সহজ হয়েছে। এটা ভুলে গেলে চলবে না। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য। বিএনপি আবারও রাষ্ট্র মতায় আসলে এই এলাকার উন্নয়নে যা যা করা দরকার তাই করবে।
জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মাহমুদ ও মাসুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, এডভোকেট এস এম আলী আজগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, হাজী মতিন, সালেহ আহমদ, মজনু তালুকদার, এপিপি সৈয়দ জাদিলুর রহমান, দিদার মিয়া, আব্দুল জলিল, ইদ্রিস মিয়া, আব্দুল কাইয়ুম, নাজমা বেগম, সুয়েব মিয়া, আবুল কালাম, কাজল আহমেদ, সেলিম মিয়া, হান্নান মিয়া, গিয়াস মেম্বার, জুনায়েদ আহমেদ, তমিজ উদ্দিন, রোমান, আক্কাস, আশিক, শাহাবুদ্দিন, জাবের, খালেক, তানভীর প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com