বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে টাকা-স্বর্ণালংকারসহ ৩ সন্তানের জননী নিখোঁজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে ৩ সন্তানের জননী রোখসানা বেগম (২৫)কে খোজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গৃহবধুর স্বামী নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের মোঃ দুলাল মিয়া স্ত্রী ৩ সন্তানের জননী রোকসানা বেগম (২৫)। দুলালের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল নিজ গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন মিয়ার ছেলে মেহেদী হাসান অপু (২২)। সেই সুবাধে বাসায় আসা যাওয়া করতো। এতে রোখসানার সাথে অপুর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি আছ করতে পেরে অপুকে সাবধান করি। গত ১২অক্টোবর রাত ১০ টার দিকে দুলাল এক রুমে ঘুমিয়ে পড়েন। অপর রুমে সন্তান নিয়ে ঘুমান তার স্ত্রী রোখসানা। রাত ১২ টার দিকে ঘুম ভাঙ্গলে দুলাল স্ত্রীর রুমে গিয়ে দেখেন। তখন আশেপাশে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। স্ত্রীর মুঠো ফোনে কল দিলে সেটাও বন্ধ পান। শ্বশুর বাড়িতে ফোন দিয়ে রোকসানা খোজ নিয়ে জানতে পারেন সেখানেও যায়নি। পরদিন সকাল ৬টার দিকে দোকানের কর্মচারী মেহেদী হাসান অপুর খোজ নিয়ে জানতে পারি সেও বাড়িতে নেই। তার বাবা মাকে বিষয়ে অবগত করলে তারা ধৈয্য ধরার পরামর্শ দেন। পরে বাসা তল্লাশি করে দেখা যায়, নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণলংকার সহ দামী মোবাইল ও অনেক কাপড়-চোপড় তার স্ত্রী নিয়ে গেছে। এ অবস্থায় দুলাল মিয়া নিরুপায় হয়ে গত ১৩ অক্টোবর নবীগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ বিষয়টি খতিয়ে দেখবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com